ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানির নাম হামিদ ফেব্রিক্স লিমিটেডের পরিবর্তে হামিদ ফেব্রিক্স পিএলসি নামকরণের সিদ্ধান্ত জানিয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিবে হামিদ ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটি সংঘস্বারকের কিছু সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করতে পারবে।
উল্লেখ্য, কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে নাম পরিবর্তন করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments