বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাহাসপাতালে অক্সিজেন ব্যবহারের গাইডলাইন জানা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী
spot_img
spot_img

হাসপাতালে অক্সিজেন ব্যবহারের গাইডলাইন জানা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাসপাতালে অগ্নিদুর্ঘটনা এড়াতে দায়িত্বরতদের নিয়মিত যন্ত্রপাতি পরীক্ষা ও ফায়ার ড্রিল (অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ) করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা চাই না অগ্নিদুর্ঘটনা ঘটুক, মানুষ মারা যাক, প্রতিষ্ঠানের ক্ষতি হোক। তাই হাসপাতালে অক্সিজেন ব্যবহারের গাইডলাইন জানা জরুরি। হাসপাতালের দায়িত্বে যারা আছেন, তাদের নিয়মিত ফায়ার ড্রিল করা উচিত। পাশাপাশি যন্ত্রপাতিগুলো নিয়মিত পরীক্ষা করা উচিত, কোথাও লিকেজ আছে কিনা। তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে।

সোমবার মেডিকেল গ্যাস সিস্টেম প্রতিস্থাপন, রক্ষণাবেক্ষণ, মেরামতবিষয়ক গাইডলাইন এবং এসওপির মোড়ক উন্মোচন ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে যৌথভাবে এই মোড়ক উন্মোচন ও অবহিতকরণ সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ ও ইউনিসেফ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময় আমরা দেখেছি অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটুকু। আমরা ১০০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন দিলাম। বিদেশ থেকে হাইফ্লো নজেল ক্যানোলা আনলাম, অক্সিজেন জেনারেটর আনলাম। সময়মতো অক্সিজেন দিতে পেরেছিলাম বলেই করোনায় রোগী কম মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও সিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments