
বিশ্বকাপ শুরুর আগে কেউই বাবর আজমের দলকে ধর্তব্যের মধ্যে রাখেনি। ফেভারিটদের তালিকায় প্রথম তিনে ছিল না পাকিস্তান। কিন্তু প্রথম ম্যাচ থেকেই ক্রিকেট বোদ্ধাদের ভুল প্রমাণিত করেছে পাক ক্রিকেট দল। পারফরম্যান্সের নিরিখে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বাবর আজমরা। তবে আজ ফেভারিট হলেও সতর্ক গ্রিন আর্মিরা। আগের রাতে আন্ডারডগদের দুরন্ত জয় দেখেছেন। টি-২০ ক্রিকেট যাবতীয় হিসেব নিকেষ বদলে দিতে পারে। তাও আবার বিপক্ষে যখন অস্ট্রেলিয়ার মতো দল। টি-২০ বিশ্বকাপের শুরুটা নজরকাড়া না হলেও চার ম্যাচ জিতে সেমিফাইনালে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেকোনও বড় টুর্নামেন্টের নক আউট পর্বে ভয়ঙ্কর অস্ট্রেলিয়া। অদ্ভূত ‘কিলিং ইনস্টিনক্ট’ চলে আসে প্রত্যেক অজি ক্রিকেটারের মধ্যে। ইতিহাস বলছে, বড় মঞ্চের সেরা দল অস্ট্রেলিয়া। কিন্তু আজ সেই পরিসংখ্যান বদলানোর লক্ষ্য নিয়েই নামবে পাকিস্তান।
টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। টসে জিতলে রান তাড়া করতে চাইবে বাবর। পাক অধিনায়কের সঙ্গে রিজওয়ানের ওপেনিং পার্টনারশিপ ম্যাচের রং বদলে দিতে পারে। মিডল অর্ডারে মহম্মদ হাফিজ, শোয়েব মালিকদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। হালকা ফ্লুয়ের জন্য প্রাক ম্যাচ ট্রেনিংয়ে যোগ দিতে পারেননি রিজওয়ান এবং শোয়েব। তবে দু’জনেই খেলবেন। বোলিংয়ে মূল ভরসা শাহিন আফ্রিদি, হ্যারিস রউফরা। হায়দার আলি, সাদাব খানরাও উইকেটের মধ্যে রয়েছে। দারুণ ছন্দে গোটা দল। শুরুতে শাহিনের আরও একটা বিধ্বংসী স্পেলের অপেক্ষায় থাকবে পাকিস্তান সমর্থকরা। ভারত ম্যাচের পুনরাবৃত্তি কি ঘটাতে পারবে বাবরের দল?
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments