মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি।কোম্পানিগুলো ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ  স্টক ও ৫ শতাংশ ক্যাশসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ০.৭০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৮০ টাকা।

৩০ জুন,২০ শেষ হওয়া বছরে কোম্পনির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৭০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৫.০০ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

রহিম টেক্সটাইল লিমিটেড: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে  ৭৫ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন,২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪১ টাকা ৭১ পয়সা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯.৬০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ঋণাতৃক ২৮.৫০ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্পেকট্রা কনভেনশন সেন্ট্রার, গুলসান, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট র্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭৬ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারী সকাল ১০টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ ঘোষণা) করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে  শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ৩ টাকা ৫৫ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে কাগজ ও মুদ্রণ শিল্প খাতের পরিচালন‍া পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩.৮১ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৭.৮৮ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৩৩৬.৯০ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪.৬৪ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৮০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত  রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিবিএস ক্যাবলস লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। সংশ্লিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৯ টাকা ১৭ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্যে ৫২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪৭ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড পাবেন বিনিয়োগকারীরা।

সমাপ্ত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৫.৮২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৪.৯৮ টাকা।  সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১.৫৭ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ১৪.৯৮ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২.৭৫ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১৪.৬৮ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

এছাড়া কোম্পানিটি ২৫০ কোটি টাকা দিয়ে বিএমআরই, ক্যাপিটাল মেশিনারী  এবং জমি ক্রয় বাবদ খরচ করবে বলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কয়ার টেক্সটাইলের লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৭ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।

তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৪.৭৯ টাকা।

এদিকে, ৯ মাসে (জানুয়ারি’-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮.৪৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৫.৯৫ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬৩.৬১ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০৭.৩১ টাকা।

এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে।

কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো প্রতিষ্ঠানটি।

বিদায়ী বছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২২৩ টাকা। এর আগের বছর ছিলো ৩৩ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৩৭৬ টাকা।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। এর আগের বছর কোম্পানির ইপিএস ছিলো ১ টাকা ৫ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে (এনএভি) ১৯ টাকা ১ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ৪৬ পয়সা।

কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তার জন্য এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

রানার অটোমোবাইলস লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত।  কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ছিলো।

কোম্পানির তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩৯ পয়সা।

গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিলো ৫ টাকা ৭ পয়সা। একই বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ৬৫ টাকা ৪৯ পয়সা।

শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments