ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময় ১১ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলো হলো: আলিফ ইন্ডাষ্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং , খান ব্রাদার্স পিপি ওভেন, ম্যাকসন স্পিনিং, মালেক স্পিনিং, মেট্রো স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, বিডি মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, প্রাইম টেক্সটাইল এবং তমিজউদ্দিন টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলিফ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর ৯.৯২ শতাংশ বা ৩.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৯.৯০ টাকায় লেনদেন হয়। ইন্ট্রাকোর শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২২.২০ টাকায় লেনদেন হয়। খান ব্রাদার্স পিপি ওভেনের শেয়ার দর ৯.৩২ শতাংশ বা ১.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১২.৯০ টাকায় লেনদেন হয়।
ম্যাকসন স্পিনিংয়ের শেয়ার দর ৯.৭১ শতাংশ বা ১.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৯.২০ টাকায় লেনদেন হয়। মালেক স্পিনিংয়ের শেয়ার দর ৯.৬২ শতাংশ বা ২.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৬.২০ টাকায় লেনদেন হয়। মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৯.৬৪ শতাংশ বা ১.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৮.২০ টাকায় লেনদেন হয়।
মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ৯.৬৬ শতাংশ বা ১.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৯.৩০ টাকায় লেনদেন হয়। বিডি মনোস্পুল পেপারের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ৮.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯৭.২০ টাকায় লেনদেন হয়।
পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বা ২.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩০.৯০ টাকায় লেনদেন হয়। প্রাইম টেক্সটাইলের শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ১.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২০.২০ টাকায় লেনদেন হয়। তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ১০ শতাংশ বা ২.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৩.১০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments