রবিবার, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি মাসে অথাৎ সেপ্টেম্বর মাসে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয়  হয়েছে ৪.৮৯ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১.৪৬। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৩.৫৩ টাকা এবং গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৪.৩৩ টাকা।

আগামী ১১ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং বাকি ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

আগামী ২৭ অক্টোবর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

ইস্টার্ন হাউজিং লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে  টাকা  পয়সা। আগের বছর ইপিএস ছিল  ৩ টাকা  ৯৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ১২ পয়সা ইপিএস ছিল।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।  এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ বোনাস শেয়ার ইস্যু করার প্রস্তাব করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৪২ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৯ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ড: ট্রাস্টি ২০২০-২০২১ আর্থিক বছরের সাড়ে ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে অর্ন্তবর্তীকালীন ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। সব মিলিয়ে সাড়ে ২৯ শতাংশ চুড়ান্ত ডিভিডেন্ড দিলো ফান্ডটি।

২০২০-২০২১ আর্থিক বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় ৫ টাকা ৯০ পয়সা। আর্থিক বছর ২০২০-২০২১ এ বাজার মূল্যের ভিত্তিতে নিট সম্পদ মূল্য প্রতি ইউনিট ১৫ টাকা ৪৬ পয়সা। খরচ মূল্যের ভিত্তিতে নিট সম্পদ মূল্য প্রতি ইউনিট টাকা ১৩ টাকা ৬৭ পয়সা এবং নিট অপারেটিং ক্যাশফ্লো প্রতি ইউনিট ৫ টাকা ৮৭ পয়সা।

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল  ১৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭৬ পয়সা।

আগামী  ২৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।

গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৩% ক্যাশ ডিভিডেন্ড পাবেন।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর ফান্ডটির ইউনিট প্রতি ৭৪ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে আনরিয়ালাইজড মুনাফার হিসেবে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৬ টাকা ৮ পয়সা।

ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এইমস অব বাংলাদেশ লিমিটেড। আর ট্রাস্টির দায়িত্ব পালন করছে গ্রামীণ ফান্ড।

এইমস সূত্রে জানা গেছে, চলতি বছরের লভ্যাংশ নিয়ে গত ৩ বছরে ফান্ডটির গড় লভ্যাংশ দাঁড়িয়েছে ৯.৬৭ শতাংশ। করোনা মহামারির মধ্যেও গত বছর এই ফান্ডে ৭% শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল, যা ওই বছরে তালিকাভুক্ত ফান্ডগুলোর ঘোষিত লভ্যাংশের মধ্যে সর্বোচ্চ।

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড: ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১০.৫০% ক্যাশ ডিভিডেন্ড পাবেন।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর ফান্ডটির ইউনিট প্রতি ৪ পয়সা লোকসান হয়েছিল।

সর্বশেষ বছরে আনরিয়ালাইজড মুনাফার হিসেবে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৪ টাকা ৬ পয়সা।

ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে এইমস অব বাংলাদেশ লিমিটেড। আর ট্রাস্টির দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্তবর্তীকালীন ৫ শতাংশের সঙ্গে আরো ২ শতাংশসহ মোট ৭ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে এক্সপ্রেসের পরিচালনা পর্ষদ।

সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৯৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।

সী পার্ল বীচ লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয়  হয়েছে ৬১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য  (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৬৩ পয়সা।

আগামী ১৩ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments