ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। বেড়েছে দৈনিক লেনদেনের পরিমানও। এদিন ব্লক মার্কেটে অংশ নেয়া ৫৫টি কোম্পানির মোট ৫৭ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডিকম অনলাইনের। আজ কোম্পানিটির ১০ কোটি ৫০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়াও ব্লকে লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটি আজ ৭ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এবং আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লকে স্কয়ার ফার্মা, বেক্সিমকো, রূপালী লাইফ ইন্সুরেন্স, ফরচুন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স লেনদেন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments