ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার টেক্সটাইলের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
জেনেক্স ইনফোসিসের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
৩০ জুন, পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
মালেক স্পিনিংয়ের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআ্ইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ইউনাইটেড পাওয়ারের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
সিভিও পেট্রোকেমিক্যালের ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদী ঋণ রেটিং ‘এসটি-৪’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এ্যাপেক্স স্পিনিংয়ের ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘ মেয়াদে ‘এএ৩’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এ্যাপেক্স ফুডসের ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘ মেয়াদে ‘এ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ এবং ‘এসটি-৩’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
রূপালী ব্যাংকের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে ‘এএএ’ ‘এ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ ‘এসটি-৩’ রেটিং করেছে।
৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এছারাও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

Recent Comments