মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়২০২৮ থেকে নতুন শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী
spot_img
spot_img

২০২৮ থেকে নতুন শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমাদের মতো শিক্ষাব্যবস্থা বিশ্বের কোথাও নেই। এ অবস্থার পরিবর্তন দরকার। এখন শুধু চারটি নতুন বই দেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হবে। এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে,’ বলছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ মঙ্গলবার এসডিজির জাতীয় সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য রাখছিলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কক্ষে তিন দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রিকনস্ট্রাকটিং ফ্রাগল ইকোনমি অ্যান্ড অ্যাচিভিং এসডিজিস শীর্ষক এ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

তিনি বলছিলেন, ‘শিক্ষায় সিস্টেম লস আছে। প্রতিটি ধাপে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। ভয়াবহ অবস্থা। বিদ্যুতে সিস্টেম লস রিকভার করা যায়। কিন্তু শিক্ষায় সিস্টেম লস জাতির অপূরণীয় ক্ষতি করছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে কাজ চলছে।’

তার ভাষ্য, এসডিজি অর্জনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এজন্য শিক্ষায় বরাদ্দ বাড়ানো হচ্ছে। আগামী ১৫ আগস্ট ৭৫ হাজার শিক্ষককে পেনশনভাতা দেওয়া হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খানিকটা দুঃখ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, ‘ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর সবাই মিলে দেশটা গড়তে একসঙ্গে কাজ করব। কিন্তু সেটি হচ্ছে না। শুধু আন্দোলন আর আন্দোলন। পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন। পাস করলেও আন্দোলন, ফেল করলেও আন্দোলন। আন্দোলন করে কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা কাম্য ছিল না। একটু ধৈর্য্য ধরতে হবে। দেখতে হবে আমরা কী করছি। সমালোচকরা সমালোচনা করুন, কিন্তু সেটি হতে হবে গঠনমূলক।’

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলছিলেন, ‘বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলার কাজ চলছে। কিন্তু বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি সংকট। এই সংকট সুইচ টিপে সমাধান করা যাবে না। দেশের গ্যাস উত্তোলনের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানির চেষ্টা চলছে। কিন্তু সেই আমদানিতেও সমস্যা হচ্ছে।’

এডিবির সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিজিএমইএর মহাসচিব ড. সাহেদুল ইসলাম এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। অনুষ্ঠানে এসডিজির বিভিন্ন গোলের ওপর ৬টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। জনমিতির সুবিধা কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। দেশে দারিদ্র্যের ঝুঁকি কমাতে হবে। এছাড়া ডিসেন্ট ওয়ার্ক তৈরি করতে ব্যবসার পরিবেশ উন্নয়নের পাশাপাশি বাণিজ্যের বাধা দূর করতে হবে। নিশ্চিত করতে হবে সুশাসন। আয়ের সঙ্গে যুক্ত শ্রমিকদের কম মজুরি দিয়ে বৈষম্য দূর করা যাবে না—এমনও বলছিলেন তারা।

বিশেষ করে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যসচিব ড. মঞ্জুর হোসেন অভিযোগ করছিলেন, দেশে দারিদ্র্য হারের হালনাগাদ তথ্য নেই। যদিও বেসরকারি বিভিন্ন সংস্থার গবেষণায় জানানো হচ্ছে কভিড মহামারি ও যুদ্ধসহ নানা কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দরিদ্রদের ওপর। দারিদ্র্য হার বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আয় বৈষম্য। এসব টেকসই উন্নয়নের অন্যতম বাধা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments