শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ২৬২ কোম্পানির দর বৃদ্ধি, কমেছে লেনদেন
spot_img
spot_img

২৬২ কোম্পানির দর বৃদ্ধি, কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬২ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টকার অংকে লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭০ কোটি ১৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬২টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments