
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। কোম্পানিগুলো সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আলোচ্য হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। যা গত বছর একই সময়ে আয় হয়েছিল ৮৩ পয়সা।
হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক মিলে অর্থাৎ ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। গত বছরের একই সময়ে ছিল ১.২৭ টাকা।
এছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৩০.৬১ টাকা।
এসএস স্টিল লিমিটেড: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৬৯ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত ভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১.৩৭ টাকা।
এছাড়াও এসএস স্টিল লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ০.৭৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ০৮ পয়সা।
গতবছর একই সময় ছিল ২৪ টাকা ০৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments