বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২ কোম্পানির ইপিএস প্রকাশ
spot_img
spot_img

২ কোম্পানির ইপিএস প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-

ইন্টারন্যাশনাল লিজিং: প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৪ টাকা ৩৯ পয়সা (নেগেটিভ)। আগের বছর নেগেটিভ ছিলো ১৬২ টাকা ২৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক-

ইন্টারন্যাশনাল লিজিংয়ের গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস লোকসানে রয়েছে।

দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬৫ টাকা লোকসান হয়েছে।

গ্রামীনফোন: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৪ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৬ টাকা ৮২ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১২ টাকা ৮২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৩৪ পয়সা। আগের বছর ছিলো ৩৪ টাকা ২২ পয়সা।

এছাড়া শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ২০ টাকা ১৫ পয়সা। যা আগের বছর ছিলো ২৩ টাকা ৬১পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments