ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। এই জন্য কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে আগামী ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে।
বারাকা পাওয়ার লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। এই জন্য কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে আগামী ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments