ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দু‘টি হচ্ছে-
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড: কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটির ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
সায়হাম কটন মিলস লিমিটেড: কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখ (রোববার) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.



























Recent Comments