ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
স্টাইলক্রাফট: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘমেয়াদী ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
গ্লোবাল হেভি কেমিক্যালস: কোম্পানিটির ক্রেডিট রেটিং এআরজিইউএস অব বাংলাদেশ লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments