বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ ও ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ওইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা লোকসান হয়েছে । আগের বছর শেয়ার প্রতি ৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭২ পয়সা।

আগামী ৩০ মার্চ, ২০২৩ তারিখে বেলা ২ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড: গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। সমাপ্ত অর্থ বছরের জন্য কোম্পানিটি ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, সমাপ্ত অর্থ বছরের কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিলো ২৭ টাকা ৭২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ মার্চ ২০২৩।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments