ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
ট্রাস্ট ব্যাংক: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি একত্রিত আয় (ইপিএস) ছিল ৯৪ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত আয় হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি একত্রিত আয় ছিল ২ টাকা ১৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫৭ পয়সা।
এছাড়া, কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৩৫ টাকা ৭৫ পয়সা।
প্রগতি ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮১ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ০২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৭৪ পয়সা।
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ৮৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments