ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৮ টাকা ১০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৬ টাকা ৮৩ পয়সা। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৩।
ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২১ এবং ২০২২ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১৪ টাকা ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২৫ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments