ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দু‘টির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল ২৬ জুন, ২০২৪ তারিখ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
পপুলার লাইফ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামীকাল ২৬ জুন, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও


























Recent Comments