ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ডিএসই।
এছাড়াও, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ডিএসই।
উল্লেখ্য, ব্যাংক দুইটির নামের এই পরিবর্তন আগামীকাল ১২ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকগুলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments