ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে পুজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস মডার্ণ সিকিউরিটিজ এবং আনোয়ার সিকিউরিটিজকে অর্থদন্ড দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
মডার্ণ সিকিউরিটিজকে ১ লাখ টাকা এবং আনোয়ার সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। প্রতিষ্ঠানগুলোর সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments