শনিবার, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorized৩০ দিন পর ডিলিট হয়ে যাবে ফেসবুক লাইভের ভিডিও
spot_img

৩০ দিন পর ডিলিট হয়ে যাবে ফেসবুক লাইভের ভিডিও

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লাইভ ভিডিও স্টোরেজের নীতিমালা পরিবর্তন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে করা লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত দেখা যাবে ফেসবুকে, এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে যাবে।

সম্প্রতি মেটা জানিয়েছে, সারা বিশ্বের মানুষ নিজেদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ভাগ করে নিতে অথবা ব্যবসায়িক কারণে ফেসবুক লাইভ ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহেই সর্বাধিক ভিউ পায়, এ কারণে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে এ পরিবর্তন আনা হয়েছে।

এছাড়াও, বর্তমানে ৩০ দিনেরও পুরোনো লাইভ ভিডিওগুলোও ফেসবুক থেকে মুছে ফেলা হবে। তবে আর্কাইভ করা লাইভ ভিডিওগুলো মুছে ফেলার আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে। নোটিফিকেশন পাওয়ার পর ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীকে কন্টেন্ট ডাউনলোড বা ট্রান্সফার করার সুযোগ দেওয়া হবে।

লাইভ ভিডিওগুলো এই ৩০ দিনের মধ্যে ব্যবহারকারী ডাউনলোড করে রাখতে পারবেন। এ ছাড়া সেই লাইভ ভিডিও থেকে রিল বানিয়েও তা স্থায়ী ভাবে রেখে দিতে পারবেন।

লাইভ ভিডিওগুলি ডাউনলোড আরও সহজ করার জন্য একটি নতুন টুলও চালু করেছে ফেসবুক। মেটা জানায়, এই পরিবর্তনের ফলে স্টোরেজ নীতিগুলো খাতসংশ্লিষ্ট মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এছাড়া ব্যবহারকারীরা সবশেষ লাইভ ভিডিও দেখার সুযোগ পাবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!