ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ার লিমিটেডের
ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং করেছে।
১৮ সেপ্টেম্বর, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের
ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেডের
ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments