বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৩ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা।

আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির একত্রিতভাবে  শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। এর আগের বছর একি সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে ৫ টাকা ৮৮ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির তার আগের বছরেও অর্থাৎ ২০২১ সালের শেষে শেয়ার প্রতি লোকসান ছিল ৯৯ পয়সা।

এদিকে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬.০১ টাকা। যা আগের বছর ছিল ১১ টাকা ৯৩ পয়সা।

এছাড়া আলোচিত সময়ে বে লিজিংয়ের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো সমন্বিতভাবে করেছে ২ টাকা ৬৪ পয়সা (নেগেটিভ)।

আগামী ২৮ আগস্ট, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ভেন্যু ঠিক করা হয়েছে- মুক্তিযোদ্ধা হল, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকা-১০০০ এই ঠিকানায়। তাছাড়া ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই, ২০২৪।

উল্লেখ, সমাপ্ত সময়ের আগের বছরেও অর্থাৎ গত ২০২২ অর্থবছর শেষেও বে লিজিং শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১১ টাকা ৯৫ পয়সা।

আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments