ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং, মেট্রো স্পিনিং এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড।
এদের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দর আজ ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
মেট্রো স্পিনিংয়ের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫১ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
এছাড়াও ম্যাকসন্স স্পিনিংয়ের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৬ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির আজ ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments