ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১২ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। লেনদেনের শুরুর দুই ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের (বিডি ওয়েল্ডিং)।
ইউনিয়ন ক্যাপিটাল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকা ২০ পয়সায়। আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা ২০ পয়সায়। আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ বেড়েছে।
বিডি ওয়েল্ডিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়। আজ শেয়ারটির দর ২ টাকা ৬ পয়সা বা ৯.৭০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments