ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠানের সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নিম্নে প্রতিষ্ঠানগুলোর তথ্য তুলে ধরা হলো:

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: গত ৩০ জুন, ২০২৪ তা্রিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.১২৭৩ টাকা। গত বছর একই সময়ে ০.৩৩০৯ টাকা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি ০.৯১৬৬ টাকা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ০.৫৪৮৮ টাকা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ৪০ পয়সা।
এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ০.২৭৯১ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.০৮৯৯ টাকা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১.৩৩২০ টাকা। গত বছরের একই সময়ে ০.২৯৩৭ টাকা পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৭২ পয়সা।
ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড: গত ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানির একত্রিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ২ টাকা ১৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি একত্রিত এনএভি ১৭৫ টাকা ১৭ পয়সা (লোকসান) ছিল।
এছাড়া, হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৬০ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮১ টাকা ১৬ পয়সা (লোকসান)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments