
জানা যায়, শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪০ এর বেশি থাকা কোম্পানিগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া এসব শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধাতেও নিষেধাজ্ঞা রয়েছে। মূল্য-আয় অনুপাত হচ্ছে একটি কোম্পানির শেয়ার তার আয়ের কতগুণ দামে বিক্রি হচ্ছে তার একটি পরিমাপ।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ডিএসইতে বর্তমানে সবচেয়ে বেশি পিই রেশিও রয়েছে সমতা লেদারের। কোম্পানির পিই রেশিও ১৩৩৬.২৫ পয়েন্টে অবস্থান করছে। এরপরেই রয়েছে ইয়াকিন পলিমার। এ কোম্পানির পিই রেশিও অবস্থান করছে ৫৫৫ পয়েন্টে।
উল্লেখ্য, লোকসানি কোম্পানির ক্ষেত্রে পিই রেশিও প্রযোজ্য নয়; লোকসান মানেই ঝুঁকিপূর্ণ।
উল্লেখিত দুই কোম্পানি ছাড়া ৪০ এর বেশি পি/ই রেশিও থাকা কোম্পানিগুলো হলো: এসিআই ফরমুলেশন ৪৪.৮৮, আল আরাফাহ ইসলামি ব্যাংক ৪৫.৯৪, এমবি ফার্মা ১৪৯.২৪, আনলিমা ইয়ার্ন ৬২.২৯, এপেক্স স্পিনিং ৪৯.২৬, এপেক্স ট্যানারী ১০৪.১২, আরামিট ৯৭.১, আজিজ পাইপস ২৮১.২৫, বঙ্গজ লিমিটেড ৫৩.৮৭, বিডি অটোকার ৯৯.৫৩, বিডি ফাইন্যান্স ৪২.৩২, বিকন ফার্মা ৮২.৭৭, ডেফোডিল কম্পিউটার ৪১.৭২, দেশ গার্মেন্টস ৩২১.৮৮, ইস্টার্ন লুব্রিকেন্ট ১১৩.১৪, এমারেল্ড অয়েল ৮৩.৩৩, এক্সিম ব্যাংক ৫৩.৭৫, ফ্যামিলি টেক্স ১০৫.৫৬, গ্লোবাল হেভি কেমিক্যালস ৪৫.৫৯, হাইডেলবার্গ সিমেন্ট ৪৪.৫৮, ইনটেক লিমিটেড ৮১.৬৭, ইনফরমেশন সার্ভিসেস ৭৯.২২, জেএমআই সিরিঞ্জ ৫৮.৮২, কে এন্ড কিউ ২৬৮.১৯, কহিনুর কেমিক্যালস ৬১.৪৬, লিগ্যাসি ফুটওয়্যার ২২৪.৬৪, মালেক স্পিনিং ৪৩.৬৪, মেঘনা সিমেন্ট ৫৫.৮৫, মুন্নু সিরামিক ৬৫.৫৯, মুন্নু জুট স্টাফলার ১৫৮.৫৪, ন্যাশনাল টিউব ২১৪.৭৯, প্রাইম ফাইন্যান্স ৬৪.২৯, প্রাইম টেক্সটাইল ১১২.৮৬, রহিম টেক্সটাইল ২৩৩.৯৪, রেনউইক যজ্ঞেশ্বর ২৬০.৬২, রূপালী ব্যাংক ৪৫.৭৫, সী পার্ল বীচ রিসোর্ট ১৪৬.৪৮, সোনালী আঁশ ১৪৫.৮৯ এবং স্টাইল ক্রাফট ৮৭.৭৮।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এমএইচ























Recent Comments