শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৮১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৫৬ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৬৬  টাকা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১.২৯ টাকা।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৯৩ কোটি ৭০ লাখ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ৬৫ কোটি ৪০ লাখ টাকা।

ফরচুন সুজ লিমিটেড: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৪৩ টাকা। এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮০ টাকা এবং ৩০ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৫.৫২ টাকা।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি  আয় হয়েছে  ৬০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১৬  পয়সা।

৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময় আয় ৫৯ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২১ শেষে কোম্পানির শেয়ার প্রতি  প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে  ১৮ টাকা ১৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments