ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি: কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় হয়েছিলো।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৪৮ পয়সা আয় ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর ছিল ২৩ টাকা ৫১ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩২ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স: কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৮ পয়সা আয় হয়েছিলো।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৩৯ পয়সা আয় ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২১ টাকা ৯৩ পয়সা। আগের বছর ছিল ২০ টাকা ৯৩ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৪ টাকা ২৯ পয়সা।
ডিবিএইচ ফাইন্যান্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ২০ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে ৩ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৫ টাকা ৮৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments