ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ব্যাংক এশিয়া: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৫ এপ্রিল, ২০২৪ তারিখ বিকেল ৩টায় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এসবিএসি ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৭ এপ্রিল, ২০২৪ তারিখ বিকেল ৩টায় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
গ্লোবাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৫ এপ্রিল, ২০২৪ তারিখ বিকেল ৩টায় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়াও, কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
এ্যাপেক্স ফুটওয়ার: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments