সোমবার, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে অ্যাপেক্স ফুটওয়্যার
spot_img
spot_img

৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে অ্যাপেক্স ফুটওয়্যার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের (রিফাইন্যান্স) জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার পিএলসির পরিচালনা পর্ষদ।

আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বিষয়টি জানিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনও প্রয়োজন হবে।

কোম্পানিটি জানিয়েছে, বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের উদ্দেশ্যেই এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ নতুন করে তহবিল সংগ্রহ করে কোম্পানির বর্তমান ঋণের অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাস করা হবে।

এদিকে কোম্পানির স্মারক ও সংঘবিধি সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং বিএসইসির সম্মতি পাওয়ার পরই প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরবর্তী কার্যক্রম শুরু করবে অ্যাপেক্স ফুটওয়্যার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments