ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানিকে ’এ ক্যাটাগরি থেকে ’জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ২৫ জুন, রোববার ২০২৩ তারিখ থেকে কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিগুলো বিএসইসির আইন অমান্য করায় ক্যাটাগরিচূত্য হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাপলো ইস্পাত ’বি’ ক্যাটাগরির। আর বাকী ৪ কোম্পানি ছিল এ ক্যাটাগরির।
কোম্পানিগুলো হচ্ছে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দার্ণ জুট, অ্যাপলো ইস্পাত ও নূরানী ডাইং লিমিটেড।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিগুলো কোনো ঋণ সুবিধা পাবেনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments