ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ছয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জে এম আই হসপিটাল, রিং শাইন টেক্সটাইল, জাহিন স্পিনিং লিমিটেড, বিডিকম অনলাইন, ডোমিনেজ স্টিল এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
এদের মধ্যে জে এম আই হসপিটালের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
রিং শাইন টেক্সটাইলের ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল) দীর্ঘ মেয়াদে ‘বিবিবি১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং করেছে।
কোম্পানিটির ফেব্রুয়ারি, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
জাহিন স্পিনিংয়ের ক্রেডিট রেটিং ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডব্লিউসিআরসিএল) দীর্ঘ মেয়াদে ‘বিবিবি৩’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং করেছে।
কোম্পানিটির ফেব্রুয়ারি, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডোমিনেজ স্টিলের ক্রেডিট রেটিং আরগুস ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
এছাড়াও আমরা নেটওয়ার্কসের ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) দীর্ঘ মেয়াদে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং করেছে।
কোম্পানিটির জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.


































Recent Comments