বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। এর মধ্যে ৩ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সবগুলো কোম্পানিই ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

আইএফআইসি ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য ডিভিডেন্ড  ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড  ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৮ পয়সা।

আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে ২৫ এপ্রিল।

প্রাইম ব্যাংক লিমিটেড: সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি  শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ১৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ১৫ পয়সা।

আগামী ২০ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

ওয়ান ব্যাংক লিমিটেডের: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১১.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৫.৫ শতাংশ স্টক।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড  ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৩১ পয়সা।

আগামী ২৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২৮ পয়সা।

আগামী ১৩ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।

এক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড: লোকসানে কারণে সর্বশেষ বছরের (২০১৯-২০) হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি কোম্পানিটি ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ২৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৯৭ পয়সা।

কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে না পারায় সভার জন্য শিগগিরই হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করবে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: সর্বশেষ বছরের (২০১৯-২০) হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি কোম্পানিটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments