ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ আগস্ট, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ছয় কোম্পানি। বিক্রেতা সংকটে পড়ে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এসব শেয়ার হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল পেপার, রিজেন্ট টেক্সটাইল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
মনোস্পুল পেপার: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৯৪ টাকা ৭০ পয়সা। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
রিজেন্ট টেক্সটাইল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকায়। আজ শেয়ারটির দর ১ টাকা বা ১০শতাংশ বেড়েছে।
রতনপুর স্টিল রি-রোলিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৮ টাকা ৭০ পয়সায়। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
ওরিয়ন ইনফিউশন: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৯১ টাকা ২০ পয়সা। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ৭০ পয়সা। আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৪৫ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১৯ টাকা ৭০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments