রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-৭

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৭৮ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ০৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ১১ পয়সা ছিল। এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৫ টাকা ৬৩ পয়সা।

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ই্পিইউ হয়েছিল ০১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৭০ পয়সা। আর বাজার মূল্যে সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৭ পয়সা।

ফান্ডটি পরিচালনার দায়িত্বে আছে দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশ লিমিটেড।

সোশ্যাল ইসলামী ব্যাংক: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি সমন্বিত শেয়ার প্রতি ৩৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে তা ৯০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩৫ পয়সা।

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ১ টাকা ৫৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৪ পয়সা।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৩ পয়সা আয় ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ১১ পয়সা।

ফারইস্ট ফাইনান্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হইয়েছে ১ টাকা ০৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ২ টাকা ০৭ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে ৪ টাকা ২০ পয়সা লোকসান ছিল।

রূপালী ব্যাংক: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৩ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছরের একই সময়ে ৮৮ পয়সা লোকসান ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৮৪ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments