বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১ পয়সা ছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ৭১ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ১৪ পয়সা ছিল।

দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪৫ পয়সা, যা গত বছর ১ টাকা ৯২ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২৪ পয়সা।

রূপালী ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ২২ পয়সা ছিল।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস ৩৭ পয়সা ছিল।

দুই প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ১ পয়সা, যা গত বছর ৭৪ টাকা ৫৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা।

এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিক(জুলাই-সেপ্টেম্বর,২০)

বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৭৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ২৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর,২০)

বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা।

তৃতীয় প্রান্তিক (জুলাই,২০-মার্চ,২১)

বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ২ টাকা ৩৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৫ পয়সা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড: হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) বীমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ২০ টাকা ৮৫ পয়সা।

আর সমাপ্ত প্রান্তিকে বীমা কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৩১ পয়সা।

এশিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৪ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৩ পয়সা।

এদিকে, প্রথম ২ প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন‘২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৩ পয়সা।

৩০ জুন ২০২১ পযন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ৪৮ পয়সা।

৩০ জুন ২০২১ পযন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপরেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৩৮ পয়সা।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ১ কোটি ৬৭ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৪৭ লাখ টাকা।

আগের বছর একই সময় ছিল  ১কোটি ৮৫ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল  ১০ কোটি ৪২ লাখ টাকা।

এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৬৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে  ১২ কোটি ৪৭ লাখ টাকা।

আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ১০ কোটি ৫৫ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০ কোটি ৪২ লাখ টাকার।

তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৯ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৬ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৪ পয়সা, যা গত বছর একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৩ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments