ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি। কোম্পানিগুলোর সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪২ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৭৮ পয়সা।
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৩ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫.৯৮ টাকা
প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৫৬ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯.৩৮ টাকা।
মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি গত বছরের মতো এ বছরের প্রথম প্রান্তিকে লোকসানে রয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) ছিল ঋণাত্মক। এই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে সমন্বিতভাবে লোকসান হয়েছিল ৩ টাকা ৬৯ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে এককভাবে লোকসান হয়েছিল ৩ টাকা ৭১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৪ পয়সা।
মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড: গত জুলাই-সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৬ টাকা ৬৯ পয়সা।
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ০৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছির ৭ টাকা ২০ পয়সা।
আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৬৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্ব, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ২৬ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়ায় ১৪ টাকা ৩৬ পয়সা।
উল্লেখ্য, আজ ৮ জুন দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে।
কাট্টালি টেক্সটাইল লিমিটেড: তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৯ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯০ পয়সা।
এছাড়া, শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.০৭ টাকা।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৫ পয়সা।
এছাড়া, শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ২২৮.৭১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


























Recent Comments