ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়াতে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড কমিশনের অনুমতি পেলে আগামী ৭ অক্টোবর লটারির আয়োজন করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্যমতে, কোম্পানিটি আগামী ৭ অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে আইপিও লটারির আয়োজন করার জন্য তারিখ নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। বিএসইসির অনুমোদন পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর আইপিও লটারি অনুষ্ঠিত হবে। যেকোনো কারণে সিদ্ধান্তে পরিবর্তন হলে এই তারিখ পরিবর্তন করা হবে বলে সূত্র জানিয়েছে।
এর আগে বিএসইসির ৭৩২তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
বিনিয়োগকারীরা গত ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দেয়। এতে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৫ কোটি টাকার শেয়ার পেতে ৪৩০ কোটি টাকার আবেদন জমা পড়ে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৫০ কোটি টাকার আবেদন জমা করেছে। আর বাকি ক্যাটারির বিনিয়োগকারীরা ২৮০ কোটি টাকার আবেদন জমা করেছে।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস। আন্ডার রাইটার প্রতিষ্ঠান এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments