বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঈদ-উল আযহা পরবর্তী কার্যদিবস অর্থাৎ জুলাই ১২ থেকে ৩০ জুলাই পর্যন্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ৭ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লাফার্জহোলসিম বাংলাদেশ: কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। লাফার্জহোলসিম শেয়ারহোল্ডারদেরকে অন্তর্বর্তীকালীন হিসেবে ১৫ শতাংশ ডিভিডেন্ড দেবে।

অন্তর্বর্কীকালীন ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট।

আইডিএলসি ব্যালান্সড ফান্ড: বে-মেয়াদি  আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত আইডিএলসি ব্যালান্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা হয়েছে। আইডিএলসি ব্যালান্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের সাড়ে ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

আইডিএলসি ব্যালান্সড ফান্ডের সর্বশেষ হিসাববছরে ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা।

আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ড: বে-মেয়াদি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা হয়েছে। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের সর্বশেষ হিসাববছরে ইউনিট প্রতি আয় হয়েছে ৮১ পয়সা।

গ্রামীণফোন লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্ধ-বার্ষিকীর জন্য অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি ১২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেওয়া হবে।

অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ডের এনটাইটেলমেন্ট রেকর্ড তারিখ আগামী ১০ আগস্ট ২০২২ নির্ধারন করা হয়েছে।

সোনার বাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্যে ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৮ পয়সা।

এছাড়া ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।

লিব্রা ইনফিউশনস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ আগস্ট, ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট।

শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড: ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ, ফান্ডটি তার আয়ের ৮৭.৭ শতাংশ মুনাফা বিনিয়োগকারীদের মাঝে লভ্যাংশ হিসেবে প্রদান করবে।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের পুঁজিবাজার একটি কঠিন সময় পার করেছে। এ অর্থবছরে পুঁজিবাজার মাত্র ৩.৭ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও আমরা আমাদের বিনিয়োগকারীদের জন্য ১০:০ শতাংশ লভ্যাংশ প্রদানে সক্ষম হয়েছি। এই কঠিন সময়ে আমাদের উপর আস্থা রাখার জন্যে বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাই। তাদের এই বিশ্বাসকে সাথে নিয়ে পূর্বের ন্যায় ভবিষ্যতেও তাদের বিনিয়োগের সর্বাধিক মুনাফা অর্জনে আমরা বদ্ধপরিকর।

উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২২ তারিখে যে সকল বিনিয়োগকারীর উক্ত ফান্ডে বিনিয়োগ ছিল, তারা এই ডিভিডেন্ড পাবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments