মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়৯ অঞ্চলে শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে
spot_img
spot_img

৯ অঞ্চলে শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানী ঢাকায় তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিত লঘুচাপ দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments