শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। সবগুলো কোম্পানিই গত ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। গ্রামীণফোন ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 

কোম্পানিগুলো হচ্ছে-

সিটি জেনারেল ইন্স্যুরেন্স:  ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি একই পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল।

সোনারবাংলা ইন্স্যুরেন্স: ১০  নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস।

মাইডাস ফাইন্যান্স: ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস। আগের বছর কোম্পানিটি ২.৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে।

প্রভাতি ইন্স্যুরেন্স: ১২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল।

কর্ণফুলী ইন্স্যুরেন্স: ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

এশিয়া ইন্স্যুরেন্স: ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি একই পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল।

এনসিসি ব্যাংক: ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

রূপালী ইন্স্যুরেন্স: ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

এছাড়া গ্রামীণফোণ লিমিটেড ১৩০ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছিল। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments