ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্য ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কোম্পানিটি বিএসইসির সম্মতির জন্য আবেদন করে কিন্তু বিএসইসি কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ডের সম্মতি দেয়নি।
কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৩১ মে, ২০২৩ তারিখে। এটি ঘোষিত নগদ লভ্যাংশের জন্য প্রযোয্য।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।
ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.





























Recent Comments