ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। যা গত বছর ছিলো ২ টাকা ১০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সা।
আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments