বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅজ্ঞাত কারণে গ্রেপ্তার নির্মাতা রিংকু, প্রতিবাদে সরব নির্মাতা-শিল্পীরা
spot_img
spot_img

অজ্ঞাত কারণে গ্রেপ্তার নির্মাতা রিংকু, প্রতিবাদে সরব নির্মাতা-শিল্পীরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে বিস্তারিত না জানালেও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাফাত মজুমদার রিংকু। ঘনিষ্ঠজনদের ধারণা, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাঁকে আটক করা হয়েছে।

কয়েক বছর ধরে নিয়মিত নাটক নির্মাণ করছেন তরুণ এ নির্মাতা। তাঁর নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তার গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছেন নির্মাতারা ও তারকা শিল্পীরা।

রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, ‌‘তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু রাত সাড়ে বারোটার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিংকুকে। এখন আছে গুলশান থানায়। কেন কী কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতা কে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই।

অভিনেত্রী তানজিন তিশা লেখেন, রিংকু ভাই কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। দ্রুত নির্মাতা রিংকু ভাইকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

অভিনেতা খায়রুল বাসার তাঁর ফেসবুক পোস্টে বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনও কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা।’

প্রসঙ্গত, রিংকুর নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ প্রভৃতি উল্লেখযোগ্য।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments