শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅঞ্জনাকে নিয়ে মনির খানের চিঠি
spot_img
spot_img

অঞ্জনাকে নিয়ে মনির খানের চিঠি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘অঞ্জনা’ মনির খানের শ্রোতাপ্রিয় একটি গান। মনির খানের অধিকাংশ অ্যালবামে অঞ্জনার কথা ঘুরেফিরে এসেছে। নন্দিত এই শিল্পীর এটি ট্রেডমার্কও বলা যায়। কেননা, এই শিরোনামে তিনি একাধিক গান গেয়েছেন। ফলে অঞ্জনাকে নিয়ে ভক্তদের রয়েছে বাড়তি কৌতূহল। ভক্তদের অনেকে মনে করেন- অঞ্জনা মনির খানের হারিয়ে যাওয়া প্রেমিকা।

এবার এই অঞ্জনাকে নিয়ে খোলা চিঠি লিখেছেন মনির খান। খোলা চিঠিতে তিনি লিখেছেন-

‘‘অঞ্জনা….
পাশার দান ঘুরে যায় একদিন, অন্যের প্রতি যে অন্যায় আচরণকে কখনো অন্যায় মনে হয় নাই, সেই একই আচরণ যখন নিজের সঙ্গে হলো, আত্ম-উপলব্ধিটা চলেই এলো তোমার ভেতর! এখন অভিযোগও করতে পারছো না; কারণ যে হাত রক্তমাখা, সেই হাত দিয়ে কি খুনের সাধারণ ডায়েরি লেখা যায়? আবার ক্ষমাও চাইতে পারছো না, কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে আফসোস! খুব নীরবে প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজে নিতে হচ্ছে তোমাকে!

অনেকে বলে ‘কারমা’ কিংবা প্রকৃতির প্রতিশোধ, আসলে ওসব কিছু না। এটা বোধহয় স্বাভাবিক নিয়মে জীবনের মোড় ঘুরে যাওয়া… ইউ টার্ন নিলেই যেমন বাম আর ডান উল্টে যায়; অমন করে উল্টে যায় চিন্তা, বোধ, বিচার, বিবেক আর গলার সুর!
অথচ রাস্তার ওপাশে থেকে এপাশের কথা একটু ভাবলেই হয়তো বহুকাল আগের সেই অন্যায়টা হতো না..হয়তো তোমাকে এক বিন্দু প্রায়শ্চিত্তও করতে হতো না। হয়তো কারো জীবন আরেকটু সুন্দর হতো। হয়তো ভয়াবহ তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কাউকে বাঁচতে হতো না!

হয়তো স্রষ্টার দুয়ারে জমা হওয়া কারো করুণ আর্তি মর্ত্যের বুকে তোমার জন্য অভিশাপের বৃষ্টি হয়ে নেমে আসতো না!’’

স্কুলজীবনে অঞ্জনার প্রেমে পড়েন মনির খান। এ নিয়ে ২০২১ সালে বিশ্ব ভালোবাসা দিবসে তিনি বলেন, ‘পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তো ক্লাস সেভেন-এ। আমি নাইন-এ। আমাদের প্রেম আসলে সেভাবে প্রপোজ করে হয়নি। একসঙ্গে চলাফেরা; এর মধ্যে দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে। এখন প্রেম-ভালোবাসা কমার্শিয়াল লাইনে চলে গেছে। কে কতটুকু পাচ্ছে- এ নিয়ে হিসাব হয়। তখন এমন ছিল না। রিয়েল লাভ তখন ছিল। যদিও আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয়নি। হয়তো সে চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি।

প্রেমের ক্ষেত্রে বাধা কোথায় ছিল? এ প্রশ্নের জবাবে মনির খান বলেন, ‘আমাদের রিলেশন সাত বছর পর্যন্ত ছিল। বুঝতে পেরে ওর বাবা অঞ্জনাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। বিত্তের মাঝে চিত্তের সুখ খুঁজছিলেন তারা। আমরা বিত্তশালী ছিলাম না বলেই হেরে গিয়েছিলাম।’

অঞ্জনাকে নিয়ে ২৬টি গান গেয়েছেন মনির খান। সর্বশেষ গত বছর বাজারে আসে ‘অঞ্জনা-২০২০’ শিরোনামে গান। এই গানে অঞ্জনাকে মীরজাফর, রাজাকার, বেঈমানের সঙ্গে তুলনা করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments