সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাঅতিরিক্ত গ্যাস ও পেট ফাঁপা প্রতিরোধের ঘরোয়া উপায়
spot_img
spot_img

অতিরিক্ত গ্যাস ও পেট ফাঁপা প্রতিরোধের ঘরোয়া উপায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পেটে অতিরিক্ত গ্যাস হওয়া শুধু একটি বিব্রতকর সমস্যাই নয়, অস্বস্তিকর সমস্যাও বটে। এর সাথে সাধারণত পেট ফাঁপাও থাকে, যা আপনার আত্মবিশ্বাস এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। আপনি যদি এই দুটির কোনো একটিতে বা উভয় সমস্যায় একসাথে ভোগেন, তাহলে কিছু কার্যকরী আয়ুর্বেদিক প্রতিকারের উপর নির্ভর করতে পারেন।

বেশিরভাগ সময়, অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপা উভয়ই খাদ্য ও হজম সংক্রান্ত সমস্যা থেকে হয়। কিছু ক্ষেত্রে, চর্বিযুক্ত এবং চিনিযুক্ত খাবার গ্রহণ, সেইসাথে সোডার মতো পানীয় পানের কারণে এটি হয়ে থাকে। খাওয়ার সময় বেশি কথা বলা বা দ্রুত খাবার শেষ করাও এর একটি কারণ হতে পারে।

তবে, সবসময় যে অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপা সরাসরি খাদ্য ও হজম সংক্রান্ত সমস্যার কারণে হয়, তা নয়। কিছু ক্ষেত্রে, খুব চাপপূর্ণ জীবনযাপনের কারণে এটি হয়ে থাকে। আবার, যদি আপনি অলস জীবনযাপন করেন, যেখানে নিয়মিত ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপের অভাব রয়েছে, তাহলেও এই সমস্যাগুলো হতে পারে।

অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপা প্রতিরোধের একমাত্র উপায় হলো এর বিভিন্ন কারণগুলোর সমাধান করা। কেউ যদি দর্ঘিদিন ধরে এই সমস্যাগুলোতে ভোগেন তাহলে এর অনেক প্রাকৃতিক সমাধান রয়েছে। অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপার জন্য কিছু আয়ুর্বেদিক প্রতিকার জানানো হয়েছে ‘হেলদি বিল্ডার্জড’-এর এক প্রতিবেদনে।

হালকা হরম পানি

ঘুম থেকে ওঠার পর, আয়ুর্বেদিক চিকিৎসকরা কিছু খাওয়ার কয়েক মিনিট আগে এক গ্লাস হালকা গরম পানি পান করার পরামর্শ দেন। যাদের হজম ব্যবস্থা ঠিকমতো কাজ না করার কারণে অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা হয় তাদের জন্য এটা খুবই জরুরি। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক কাপ গরম পানি পান করলে তা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করতে পারে।

মৌরি বীজ
প্রতিবার খাবারের পর এক চা চামচ মৌরি বীজ চিবিয়ে খাওয়া ভালো । অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপা দূর করা ছাড়াও মৌরি বীজ শরীরে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।

আদা চা
বদহজমের জন্য আদা চা পান করা একটি দারুন প্রতিকার। যখনই অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপার সমস্যায় ভুগবেন, তখন এই ভেষজ পানীয়টি পান করতে পারেন। যদি আদা চা তৈরি করা সম্ভব না হয়, তাহলে আরাম পেতে তাজা আদা চিবিয়ে খান।

এলাচ চা

অতিরিক্ত গ্যাস এবং পেট ফাঁপার সমস্যায় ভুগলে এলাচ দিয়ে চা বানাতে পারেন। এক কাপ পানিতে এক চা চামচ এলাচ ভিজিয়ে রাখুন। কয়েক মিনিট পর ছেঁকে নিয়ে ধীরে ধীরে পান করুন। অনেকে বলেন, এর সাথে সমপরিমাণ মৌরি মেশালে এটি আরও বেশি কার্যকর হয়।

সবজি রান্না করুন
সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও তন্তু থাকে। অনেক সময় পরিপাকতন্ত্রের জন্য এগুলো হজম করা কঠিন হতে পারে। তখন শরীরে অতিরিক্ত গ্যাস তৈরি হয় এবং পেট ফুলে যায়। আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলেন, এই সমস্যাগুলো এড়াতে সবজি ভালোভাবে রান্না করে নেওয়া ভালো।

যোগাসন
যখনই পেটে অতিরিক্ত গ্যাস হয়েছে এবং পেট ফুলে গেছে ,মনে হবে তখন একটি যোগাসন করুন। এজন্য মেঝেতে চিৎ হয়ে শুয়ে পড়ুন। আপনার ডান হাঁটু ভাঁজ করে তিন সেকেন্ডের জন্য বুকের কাছে জড়িয়ে ধরুন। শুরুর অবস্থানে ফিরে যান। এটি তিন বার করুন। অন্য পায়েও একই কাজ করুন। সবশেষে, উভয় পা তিন সেকেন্ডের জন্য জড়িয়ে ধরুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments