মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঅনলাইন আর্থিক প্রতারণা ঠেকাতে নতুন নির্দেশনা, গ্রাহকদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
spot_img
spot_img

অনলাইন আর্থিক প্রতারণা ঠেকাতে নতুন নির্দেশনা, গ্রাহকদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা বাড়তে থাকায় গ্রাহকদের সচেতন করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাবের তথ্য, পিন, পাসওয়ার্ড বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক থেকে বিরত থাকা, অপরিচিত অ্যাপ থেকে ঋণ বা বিনিয়োগের প্রস্তাবে সাড়া না দেওয়াসহ কয়েকটি বিষয়ে গ্রাহকদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব ফাইন্যান্স কোম্পানিকে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ (এফসিআরপিডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আমানতকারী ও গ্রাহকের স্বার্থ রক্ষা, সেবার মান নিশ্চিত করা এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংকের হটলাইন (১৬২৩৬) চালু রয়েছে। এ নম্বরের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং ও আর্থিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানতে পারেন।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অনলাইন আর্থিক প্রতারণা প্রতিরোধ এবং গ্রাহক সচেতনতা বাড়াতে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের গ্রাহকদের নিয়মিত সতর্ক করতে হবে।

নির্দেশনায় গ্রাহকদের ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের পিন, পাসওয়ার্ড কিংবা এককালীন গোপন সংকেত (ওটিপি) কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক লিংকে প্রবেশ, অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড বা ইনস্টল এবং অনলাইন জুয়ার মতো কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জামানতবিহীন ঋণ, বিনিয়োগ বা আর্থিক লেনদেনের প্রলোভন দেওয়া হলে তা গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো লটারি, পুরস্কার বা অন্য কোনো আকর্ষণীয় অফারের প্রস্তাব পেলে যাচাই-বাছাই ছাড়া সেটিতে বিশ্বাস না করার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি, ব্যাংক বা নিকটস্থ থানার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments