নিজস্ব প্রতিবেদক: ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) আবেদনের প্রেক্ষিতে মার্জিন হিসাবের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ অতিরিক্ত দুই বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ৭ জানুয়ারি বিএসইসির ৭১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় যা আজ নির্দেশনা আকারে জারি করেছে কমিশন।
জানা গেছে, ডিবিএ’র আবেদনের প্রেক্ষিতে কমিশন, বিএসইসির নির্দেশনা নং এসসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৩ তারিখ: ২৮ ডিসেম্বর ২০১৭ এর মাধ্যমে প্রদত্ত স্টক ডিলার হিসাব ও স্টক ব্রোকারের মক্কেলের মার্জিন হিসাবের পুন:মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার বিদ্যমান মেয়াদ অতিরিক্ত আরো ২ বছর বাড়ানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজারডটকম
























Recent Comments